বরিশালের হিজলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান সরদারকে (৩২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হিজলা থানার ওসি জুবাইর আহম্মেদ।
নিহত সুফিয়ান সরদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
নিহতের মামা নোমান সরদার বলেন, সুফিয়ানের সঙ্গে বিএনপি নেতা মাইনুল, ওহাব আলী ও গোলদারের বিরোধ ছিল। গত বুধবার রাতে সুফিয়ানের ওপর তারা হামলা চালায়।