হেরোইনসহ ননদ ভাবি গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৮৫ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রেলগেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন পার্বতী দাস (৩৫) ও তার ভাবি দিপা দাস (৩১)। পার্বতী দাস বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের চৈতন্য দাসের স্ত্রী। তার ভাবি দিপা দাস রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরপুর ইউনিয়নের রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।