গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ একদিন পর ভেসে উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিতলী গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সিয়াম হোসেন (১৪) ঝিনাইদহের কালীগঞ্জের পারখিদ্দা গ্রামের শামীম হোসেনের ছেলে। সে উপজেলার শিতলী গ্রামের রোকেয়া বেগম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত।

এদিকে ঢাকার সাভারে গোসলে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত শুক্রবার রাতে আশুলিয়ার ডগরতলী এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় গোসল করতে নেমে নিখোঁজ হয় শিক্ষার্থী রঞ্জিত চৌধুরী। সে ডগরতলী এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে ও সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।