শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ আদেশ দেন।

দ-প্রাপ্ত ব্যক্তি জাহিদ হাসান শাহীন (৩৮) বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি মসজিদের ইমাম হিসেবে চাকরি করতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জাহিদ হাসান ওই শিশুকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা ২০১২ সালের ১ ডিসেম্বর জাহিদ হাসানসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।