নীলফামারীর সৈয়দপুরে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষের সময় পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র অবশেষে উদ্ধার হয়েছে। ছিনতাইয়ের ১৬ দিন পর গত শুক্রবার রাতে সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির ঝোপের মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোকবুল হোসেন। তিনি বলেন, কোটা আন্দোলনের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া পুলিশের পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৮ জুলাই আন্দোলনকারীরা সৈয়দপুর থানা-পুলিশের এএসআই রেজাউল হককে বেধড়ক মারধর করে। এ সময় তার কাছে থাকা পিস্তল ও ছয় রাউন্ড গুলি ছিনিয়ে নেন আন্দোলনকারীরা।