কিশোরগঞ্জে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষ

কিশোরগঞ্জ শহরে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ চলছে। রবিবার (৪ আগস্ট)  দুপুরে উভয় পক্ষের পূর্ব ঘোষিত  কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরান থানায় সাধারণ শিক্ষার্থীদের মিছিল বের করে।

এক পর্যায়ে শহরের আওয়ামী লীগ অফিসের সামনে  পৌঁছালে উভয় পক্ষের স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ বেঁধে যায়।পরে দুই পক্ষের মধ্যে দীর্ঘসময় সংঘর্ষ চলাকালীন সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিস ব্যাপক ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।

 এ সময়ে ককটেল বিস্ফোরণ করা হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে । এ ঘটনায় সারা শহর জুড়ে আতংকের সৃষ্টি হলে ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ হয়ে যায়।