বিচ্ছেদের পর নতুন ‘বন্ধু’র খোঁজ পেয়েছেন অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুরের বিচ্ছেদের কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর তাদেরকে প্রায়শই ছুটিতে ও উৎসবে একসঙ্গে দেখা যেত। তবে, অনন্যা বা আদিত্য কেউই বিষয়টি পুরোপুরি স্বীকার করেনি।

সম্প্রতি, এমন খবর পাওয়া গেছে আদিত্যের সঙ্গে বিচ্ছেদের পর নতুন ‘বন্ধু’র খোঁজ পেয়েছেন অনন্যা পাণ্ডে। ইদানীং, তিনি ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে ঘন ঘন আড্ডায় মিলিত হচ্ছেন বলে জানা গেছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ক্রুজ পার্টিতে অনন্যা ওয়াকারের সঙ্গে দেখা করেছিলেন। ওই অভিনেতাও ইনস্টাগ্রামে প্রাক্তন মডেলকে অনুসরণ করছেন। বম্বে টাইমস জানিয়েছে, অনুষ্ঠানে অনন্যা ওয়াকারকে ‘তার সঙ্গী হিসাবে’ পরিচয় দেয়।

ইন্ডিয়া টুডে তার সূত্রের বরাতে জানিয়েছে, ‘ক্রুজ পার্টিতে অনন্যা ওয়াকারের সঙ্গে দেখা করে। বর্তমানে দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াকার জামনগরের বাসিন্দা এবং আম্বানিদের ভানতারা অ্যানিমেল পার্কে কাজ করে।’

বম্বে টাইমস অনুসারে, বিয়ের অনুষ্ঠানে অনন্যা সবাইকে ওয়াকারের সঙ্গে তার সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। একটি রোমান্টিক গানে একাধিক লোক তাদেরকে একসঙ্গে নাচতে দেখেছে।

ইটাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে আদিত্য রায় কাপুর এবং অনন্যার বিচ্ছেদ হয়েছে। একটি সূত্র ইটাইমসকে জানিয়েছে, ‘প্রায় এক মাস আগে তাদের বিচ্ছেদ হয়েছে। তবে, অনন্যা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আদিত্যও পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন।’

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘খো গেয়ে হাম কাহান’-এ শেষবার অনন্যা পাণ্ডেকে দেখা গিয়েছিল। যেখানে তাকে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। তার পরবর্তী সিরিজ ‘কল মি বে’ মুক্তির অপেক্ষায় রয়েছে।