মা হলেন ছোটপর্দার অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। ফেসবুকে পোস্ট করে এ সুখবর জানান তিনি। মেয়ের নামও রেখেছেন চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে।
এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’
বিয়ের কথা চার বছর গোপন ছিল নাবিলার। কাছের মানুষজন ছাড়া তেমন কেউ জানতেন না। ২০২০ সালে তিনি বিয়ের খবর জানান। এবার জানালেন মা হওয়ার খবর।
অর্ধযুগের ক্যারিয়ারে নাবিলা বাংলাদেশের প্রায় সব তারকাকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন। ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই সালমান খান এবং রণবীরের সাথে কাজ করতে চান তিনি। নাবিলা জানান, ‘সালমান খান আর রণবীর কাপুর আমার খুবই পছন্দের অভিনেতা। বিদেশি কোনো অভিনেতার সাথে কাজ করার সুযোগ থাকলে অবশ্যই সালমান ও রণবীরকে বেছে নেব।’
নাবিলা ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি কাজ শুরু করেছেন বড় পর্দায়ও। তার প্রথম সিনেমা ‘যুদ্ধ জীবন’। এতে তিনি অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। চট্টগ্রামে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা।
মা হলেন ফারিয়া শাহরিন
রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ভাঙচুর, আগুন 