বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
গতকাল বুধবার সকালে উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠে নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সারা দেশে অসুস্থ বিএনপি নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা ইলিয়াছ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা আমীর মুফতি আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উজ্জ্বল, সাজ্জাত প্রমুখ।