কারাগারে ফাঁস নিলেন মাদক মামলার আসামি

সিরাজগঞ্জ জেলা কারাগারে পাপ্পু (৩২) নামের এক আসামি গলায় ফাঁস নিয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাপ্পু সিরাজগঞ্জ পৌরশহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা। তিনি মাদক মামলার আসামি। গত বছরের ২৯ মে থেকে কারাগারে বন্দি ছিলেন।

কারাগারের জেলার আল নূর মো. রেজা বলেন, ‘পাপ্পু দুপুর ১২টার দিকে কারাগারের অভ্যন্তরের টয়লেটে লুঙ্গি জাতীয় একটি পোশাক দিয়ে গলায় ফাঁস নেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।