সহযোগিতা করতে চায় ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল

সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সংগঠনটি বলেছে, অর্থনীতিতে সুশাসন, স্বচ্ছতা, করপোরেট, সামাজিক দায়িত্ব ও ব্যবসা-বাণিজ্যে সমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি প্রণয়নে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। গতকাল ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

একই সঙ্গে দেশের উদ্যোক্তা, স্টার্টআপ, মানব পুঁজির ব্যবহার, স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতি ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সরকারকে সহযোগিতা করবে ইউএস-বাংলাদেশ ট্রেড কাউন্সিল। সেই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে তারা। বিনিয়োগ বৃদ্ধিতেও ভূমিকা পালন করতে চায় সংগঠনটি।