বাগেরহাটে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরেছে পুলিশ। কর্মস্থলে ফিরে আসায় ছাত্র আন্দোলনকে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা দূর হয়ে জনমনে স্বস্তি ফিরবে বলে আশা সাধারণ মানুষের। সোমবার (১২ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে শপথ বাক্য পাঠ করে স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যান পুলিশ সদস্যরা।
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানের নেতৃত্বে গাড়ীবহর নিয়ে বাগেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট-খুলনা মহাসড়কের হযরত খানজাহান মাজার মোড়ে বহরটি শেষ করে। বহরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রাসেলুর রহমান, মাসুদ রানাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত এক সপ্তাহ পুলিশ তার কর্মস্থলে না থাকায় বাগেরহাট জেলাজুড়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও দখলের অসংখ্য ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছি।
বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, পুলিশ ফিরে আসায় সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে আমরা আশ্বস্ত হয়েছি, খুশি হয়েছি। বাগেরহাটবাসী শান্তিপ্রিয় মানুষ। শান্তি রক্ষার জন্য সব ধরনের সহযোগিতা পুলিশ বাহিনী করব। আমরা পুলিশের পাশে থাকব। আপনার না থাকায় ছোট ছোট ছেলেমেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে রাস্তা পরিষ্কার করেছে। আমরা আপনাদের ফেরার অপেক্ষায় ছিলাম, আপনাদের আমরা স্যালুট জানাই “
বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, “আজ থেকে বাগেরহাটের সব কয়টি ইউনিট কার্যকর হয়েছে। ট্রাফিক ডিউটিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। যেখানেই যাচ্ছি জনগনের বিপুল সহযোগিতা পাচ্ছি। জনগনের প্রতি আহŸান থাকবে আমাদের আপনারা আস্থায় নিন, আমরা আপনাদের আপনাদের আস্থার প্রতিদান দিতে শতভাগ প্রস্তুত। সকলকে সাথে নিয়ে সুন্দর একটি বাগেরহাট গতে তুলব এই প্রত্যাশা করছি।”