সাভারের রাজ মহল রিসোর্টে হামলা, আটক ২

সাভারের মধুমতি মডেল টাউনের ভেতরে অবস্থিত রাজ মহল রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় ওই রিসোর্টের পাঁচজন আহত হয়। 

বুধবার (১৪ আগস্ট) বিকেলে আকতার হোসেনের মালিকানাধীন রাজ মহল রিসোর্টে এ ঘটনা ঘটে। এ সময় দুইজন হামলাকারীকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ মহল রিসোর্টে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা নগদ ১২ লাখ টাকা লুট ও একটি গাড়িসহ ৩০ লাখ টাকার মালামাল ভাঙচুর করে। পরে স্থানীয়রা দুই হামলাকারীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।