পরীমণি অভিনীত রানা প্লাজা সিনেমাটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে। ক্যারিয়ারের আলোচিত এই সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে কোনো কথা না বললেও বেশ কিছু ছবি তুলে পোস্ট করেছেন এই অভিনেত্রী। লঞ্চের ডেকে তোলা ছবিগুলোতে হাস্যোজ্জ্বল পরীমণিকে দেখা গেল।