বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িতদের বিচার দাবি

বান্দরবানে আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. এফ দীপঙ্কর মহাথের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৌদ্ধ দায়ক-দায়িকা ও সেবকরা।

গতকাল শুক্রবার সকালে কালাঘাটার গৌতম বিহার প্রাঙ্গণে বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে এ মানববন্ধন করেন আগত ভক্তরা।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা ভান্তেকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধন শেষে বিহারে সমবেত হয়ে দায়ক-দায়িকা ও ভক্ত রা আর্যগুহা ধুতাঙ্গ ভান্তের প্রয়াণে নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার ও সংঘদান করেন।

এ সময় অষ্টপরিষ্কার ও সংঘদান এবং মানববন্ধনে চেমী কপিলাবস্তু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ দীপংকর মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালাঘাটা গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্তপ্রজ্ঞালংকারা থের, ভদন্তসীমানন্দ থের, অষ্টবিংশতি রতœপ্রিল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্তবিনয়রত মহাথের প্রমুখ।

অষ্টপরিষ্কার ও সংঘদান এবং মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির বান্দরবান জেলার সভাপতি বেসান্তবড়ুয়া, আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা কারবারী অনিল বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া এবং আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের সেবক সংঘের উপদেষ্টা ভুটান বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।