উজিরপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

বরিশালের উজিরপুর উপজেলার জল্লায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন হালদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় তার সহযোগী ভক্ত বাড়ৈ আহত হয়। নিহত সুমনের বাড়ি জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে/দক্ষিণ বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন হালদারসহ দুই থেকে তিন জন ওই এলাকার সুলতান মহুরির অটোরিকশার/গ্যারেজে চুরি করতে যায়। তারা গ্যারেজের বেড়া ভেঙে ভেতরে ঢোকার  চেষ্টা করলে পাহারাদার চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে সুমন হালদার ও ভক্তকে ধরে গণপিটুনি দেন। এতে সুমন হালদার ঘটনাস্থলে মারা যায় ও ভক্ত আহত হয়।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, আহত ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।