এবার পদত্যাগ করলেন বিএসএমএমইউ উপাচার্য 

পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের ব্যাপারে উপাচার্য দেশ রূপান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে পরিস্থিতি তাতে আর এই পদে থাকা সম্ভব নয়, উচিতও হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি।

চলতি বছরের ১১ মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। বিদায়ী উপাচার্য একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ।

এর আগে এক উপ-উপাচার্য পদত্যাগ করেন। শোনা যাচ্ছে অবশিষ্ট আরেক উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের আরো কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করতে পারেন।