এবার স্বেচ্ছায় অবসর চাইলেন স্বাস্থ্যের এডিজি

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০২:০৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিলের পর এবার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (এডিজি) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন।

এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে অধিদপ্তর থেকে বদলি করে মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের (আইপিএইচ) পরিচালক করা হয়। তিনিসহ স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবিতে আন্দোলন করছেন সাধারণ চিকিৎসকরা।

স্বেচ্ছায় অবসর চাওয়া আবেদনে ডা. আহমেদুল কবীর বলেন, আমি ২৫/০১/১৯৯৯ ইং তারিখে ১৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চাকরিতে প্রথম যোগদান করি। বর্তমানে আমার চাকরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় পারিবারিক কারণে আমি ২২/০৮/২০২৪ ইং তারিখে সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে ইচ্ছুক। অতএব, আমাকে ২২/০৮/২০২৪ ইং তারিখে সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণের অনুমতি দানে আপনার মর্জি হয়।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া স্বেচ্ছায় অবসর চেয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে অবসরে না পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে রেখেছেন। বর্তমানে এই অধিদপ্তরের তিনিসহ তিন শীর্ষ কর্মকর্তা ওএসডি হয়ে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত