নতুন বোর্ড আমাকে বদলাতে চাইলে আমি মেনে নেবো: হাথুরুসিংহে

দল নিয়ে পাকিস্তান সফরে থাকা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে প্রশন্ করা হয় তার ভবিষ্যত নিয়ে। জবাবে উত্তর নামক বলটি বোর্ডের কোর্টেই দিয়ে রাখলেন হেড কোচ।

হাথুরুসিংহে বলেন, ‘আমার কোনো ধারণা নেই ঘরে (বাংলাদেশে) কী ঘটছে। একট নির্দিষ্ট তারিখ পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই সময় পর্যন্ত কাজ করে যাওয়ার দিকে তাকিয়ে আছি।’

এর পর তিনি যোগ করেন, ‘কিন্তু যদি বোর্ডে বদল হয় এবং নতুন দায়িত্বে আসা ব্যক্তিরা আমাকে বদলাতে চান আমি এটা মেনে নেবো। তার যদি চান যে আমি চালিয়ে যাই, তাহলে আমিও আনন্দ সহকারে দায়িত্ব পালন করে যাবো।’