‘হোম অফ ক্রিকেট’ পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৬:৫৮ পিএম

যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বগ্রহণের পর আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তামিম ইকবাল।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। পরে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।

শুরুতে আসিফ মাহমুদ বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।’

নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন, ‘নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে উইমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলা ঠিক করে দিতে পারব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত