ববির ভিসি, প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরসহ ১৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেছে। মঙ্গলবার ( ২০ আগস্ট ) পৌনে একটায় এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

পদত্যাগকারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইউম, সহকারী প্রক্টর মো. গাজীউর রহমান, ড. মাহফুজ আলম, মো. ফরহাদ উদ্দীন, শাওন মিত্র, মো. সাইফুল ইসলাম, পম্পা রানী মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রণক ড. সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল বাতেন চৌধুরী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড.ইসরাত জাহান, টিএসসির পরিচালক ড. রহিমা নাসরিন, শারীরিক শিক্ষা অফিস পরিচালক সৈয়দ আশিক-ই-ইলাহী, পরিবহন পুলের ম্যানেজার মো. মিজানুর রহমান, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, মো. সাকিবুল হাসান, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মো. কবির হাসান।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, ‘তারা সবাই ব্যক্তিগত কারনে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।’ এদিকে পদত্যাগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা সকাল এগারটায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।