দ্রুত ৩ উইকেট হারানোর পর আইয়ুব-শাকিলের জুটি

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। বাংলাদেশের একাদশে আছে তিন পেসার। শুরুতে পেসারদের সাফল্যের পর জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন সাঈম আইয়ুব ও সৌদ শাকিল।

চা-বিরতি পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেটে ৮১ রান। দলীয় ১৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি পঞ্চাশোর্ধ জুটি গড়েছেন আইয়ুব (৪২*) ও শাকিল (২৮*)।

দলীয় ৩ রানে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। স্লিপে জাকিরের দুর্দান্ত ক্যাচে মাত্র ২ রান করে ফেরেন আব্দুল্লাহ শফিক।

এরপর জোড়া উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। প্রথমে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদকে সফল রিভিউতে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর বাবর আজমকেও ফেরান। শূন্য রানে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন বাবর।

রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি ছিল। তাই খেলা শুরু হয় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩ টায়। আজকের দিনে খেলা হবে ৪৮ ওভার।