গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রিবাহী বাসটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন মাইক্রেবাসের অপর তিন যাত্রী এবং বাসের দুই যাত্রী।
গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাইক্রোবাস চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল।