সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে অনুমিতভাবেই হারিয়ে 'বি' গ্রুপের সেরা হয়েছে ভারত। আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারায় মালদ্বীপকে।

যার ফলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ। বৃহস্পতিবার নেপালের বিপক্ষে হেরে 'এ' গ্রুপের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

ললিতপুরের আনফা কমপ্লেক্সে প্রথম সেমিফাইনালে আগামী রবিবার স্বাগতিক নেপাল মুখোমুখি হবে ভুটানের। সোমবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও ভারত।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।