তৃতীয় সর্বোচ্চ ইনিংসের কীর্তি বাংলাদেশের

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬৫ রানের। মুশফিক-সাদমানরা লিড পেয়েছেন ১১৭ রানের।

এতো বড় সংগ্রহের পেছনে বড় ভূমিকা মুশফিকুর রহিম ও সাদমান ইসলামের। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে ১৯১ রানে আউট হন মুশফিক। তবুও ২১ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির স্বাদ পান তিনি। অবশ্য মুশফিকের আগেই এ কীর্তি গড়তে পারতেন আড়াই বছর পর দলে ফেরা ওপেনার সাদমান ইসলাম। তিনি আক্ষেপে পোড়েন ৭ রানের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি বঞ্চিত হলেও ৯৩ রানের ইনিংস খেলেন সাদমান।

এছাড়াও বাংলাদেশের ইনিংসের ফিফটি এসেছে আরও তিনটি। মেহেদী হাসান মিরাজ ৭৭, লিটন দাস ৫৬ ও মুমিনুল হক ৫০ রানের ইনিংস খেলেন। শেষদিকে ১৪ বলে জোড়া চার-ছক্কায় ২২ রানের ক্যামিও খেলেন শরিফুল ইসলাম। 

পাকিস্তানের নাসিম শাহ ৩টি এবং শাহিনশাহ আফ্রিদি, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট পান।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস

ইনিংস

ওভার

বিপক্ষ

ভেন্যু

সাল

৬৩৮

১৯৬

শ্রীলংকা

গল

২০১৩

৫৯৫/৮

১৫২

নিউজিল্যান্ড

ওয়েলিংটন

২০১৭

৫৬৫

১৬৭.৩

পাকিস্তান

রাওয়ালপিন্ডি

২০২৪

৫৬০/৬

১৫৪.০

জিম্বাবুয়ে

মিরপুর

২০২০

৫৫৬

১৪৮.৩

উইন্ডিজ

মিরপুর

২০১২