বাংলাদেশের সকল ক্রিকেটভক্ত অধীর আগ্রহে পর্দায় চোখ রেখেছিলেন মুশফিকুর রহিমের আরও একটি কীর্তিতে উল্লাসে মাতার জন্য। তবে মাত্র ৯টি রানের জন্য সে আনন্দ মাটিতে মিটিয়ে গেল। মোহাম্মদ আলির বলে হালকা লাফিয়ে ওঠা বলটি মুশফিকের ব্যাটের কানা ছুঁয়ে রিজওয়ানের গ্লাভসে ঠাই পায়। তাতেই থামে মুশফিকের ১৯১ রানের চোখজুড়ানো ইনিংসটি।
বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম দুশো রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন মুশফিকের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ঠিক ২০০ রান করেছিলেন তিনি। এর পর ২০১৮ ও ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরও দুবার এ কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল। আজ ডাবল সেঞ্চুরির হালি পূরণের দিকেই এগোচ্ছিলেন মুশফিক।
গতকাল টেস্টের তৃতীয় দিনে ক্রিজে এসেছিলেন মুশফিক। ৩৪১ বলের দীর্ঘ ইনিংসে ২২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। গতকাল ফিফটি করে অপরাজিত থাকা মুশফিক আজ প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন। যা ছিল ২১ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম সেঞ্চুরি। এ আনন্দ দ্বিগুণ হওয়ার আগেই ১৯১ রানে থামতে হলো মুশফিককে।
সাকিবকে নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
পাকিস্তানের বিপক্ষে মুশফিকের প্রথম সেঞ্চুরি