বাবা হওয়ার খবর পেয়েই জোড়া শিকারে উদযাপন আফ্রিদির

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম

বাবা হয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিনশাহ আফ্রিদি। আর সেই খবর পাওয়ার পরই বল হাতে জ্বলে ওঠেন এ পেসার। একে একে ফেরান হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজকে।

হাসানের উইকেট পাওয়ার পরই সন্তানকে কোলে রাখার ভঙ্গিতে উদযাপনে মাতেন আফ্রিদি। এর পরই তুলে নেন ৭৭ রান করা মিরাজের উইকেট। পাকিস্তান তৃতীয় নতুন বল নেওয়ার পর আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন আফ্রিদি।

একই সঙ্গে ভারতের তারকা পেসার জসপ্রিত ‍বুমরার স্ত্রী সানজানা গণেশান তাদের পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানান শাহিনশাহ আফ্রিদিকে।

এর পরই নাসিম শাহ তুলে নেন বাংলাদেশের শেষ উইকেটটি। ১৪ বলে জোড়া চার-ছক্কায় ২২ রানের ক্যামিও খেলে থামেন শরিফুল ইসলাম তাতে ৫৬৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। লিড দাঁড়ায় ১১৭ রানের।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস

ইনিংস

ওভার

বিপক্ষ

ভেন্যু

সাল

৬৩৮

১৯৬

শ্রীলংকা

গল

২০১৩

৫৯৫/৮

১৫২

নিউজিল্যান্ড

ওয়েলিংটন

২০১৭

৫৬৫

১৬৭.৩

পাকিস্তান

রাওয়ালপিন্ডি

২০২৪

৫৬০/৬

১৫৪.০

জিম্বাবুয়ে

মিরপুর

২০২০

৫৫৬

১৪৮.৩

উইন্ডিজ

মিরপুর

২০১২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত