প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে যমুনা ব্যাংক পরিবারের একদিনের বেতন

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যমুনা ব্যাংক পিএলসি পরিবার, তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে। যমুনা ব্যাংক শুধু তাদের গ্রাহকদের সেবাই নয়, বরং চ্যালেঞ্জিং সময়ে ক্ষতিগ্রস্ত বৃহত্তর জনগোষ্ঠীর পাশেও দাঁড়ানোর প্রতিশ্রুতি প্রদর্শন করছে। যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ কর্মীদের এই সহানুভূতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কর্মীরাও এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। বিজ্ঞপ্তি