মুখের আলসার

মুখের আলসার হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কিছু কারণ চিহ্নিত করা যায়, যা মুখের আলসার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। বেশিরভাগ মুখের ঘা ৭-১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না। কিছু ঘরোয়া উপায় আছে, যার মাধ্যমে মুখের ঘায়ের ব্যথা ও প্রদাহ কমানো এবং নিরাময় করা যাবে।

লক্ষণ : আলসার হলে ব্যথা, জ্বলুনি, জ্বর এবং লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে। মুখের আলসার হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

কারণ : মুখের আলসার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে যেমন মুখে আঘাত পেলে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে, শরীরে হরমোনের পরিবর্তন হলে, অনেক বেশি চাপের মধ্যে থাকলে, অত্যধিক ধূমপান, বংশগত কারণ, নির্দিষ্ট কোনো ওষুধের জন্য, অ্যানেমিয়া হলে, মুখে ব্যবহারের ভুল পণ্য ব্যবহার করলে, ফুড অ্যালার্জি এবং ভাইরাসের ইনফেকশন। বেশিরভাগ মুখের ঘা ৭-১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়। এর জন্য বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কিছু ঘরোয়া উপায় আছে, যার মাধ্যমে মুখের ঘায়ের ব্যথা ও প্রদাহ কমানো যায় এবং নিরাময় করা যায়।

প্রতিকার : মুখের ঘা প্রতিকারে অ্যালোভেরা সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক উপায়। এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও নিরাময়কারী উপাদান আছে, যা ব্যথা ও প্রদাহ কমাতে এবং দ্রুত নিরাময়ে সহায়তা করে।

অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে মুখের ঘায়ের মধ্যে লাগান। এভাবে দিনে কয়েকবার লাগান। অথবা অ্যালোভেরার জুস দিয়ে দিনে ৩-৪ বার মুখ পরিষ্কার করুন।

বেকিং সোডা ক্ষারীয় তাই অ্যাসিডকে নিরপেক্ষ করে ও মুখের ঘাকে বিরক্ত করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ঘা নিরাময়ে সাহায্য করে। আধা কাপ উষ্ণ গরম পানিতে ১ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে মুখ পরিষ্কার করুন।

মিল্ক অব ম্যাগনেসিয়ার অ্যান্টাসিড উপাদান মুখের অ্যাসিডকে নিষ্ক্রিয় করে, যা মুখের ঘায়ের তীব্রতা বাড়ায়। একটি কটন বলে মিল্ক অব ম্যাগনেসিয়া লাগিয়ে মুখের ঘায়ে লাগাতে পারেন দিনে ৩-৪ বার।

যদি আপনার মুখের ঘাটি ফুলে যায় তাহলে আলতোভাবে ঘষুন এবং যদি টনটন করে তাহলে লবণ পানি দিয়ে গারগল করুন। লবণ পানি দিয়ে গারগল করলে ঘায়ের চারপাশে লবণের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই কোষের ভেতরে অভিস্রবণ প্রক্রিয়া শুরু হবে ফলে বাহির থেকে তরল শোষণ করবে কোষ এবং ভারসাম্য রক্ষার জন্য ভেতরের তরল বাহির হয়ে আসবে। ফলে ব্যথা কমে যাবে। ১ কাপ গরম পানিতে ১ চামচ লবণ মিশিয়ে নিন। মুখের ঘা ভালো না হওয়া পর্যন্ত দিনে ৩ বার গারগল করুন।

টিপস : মুখের আলসার হলে অ্যাসিডিক খাবার এড়িয়ে চলুন। কারণ অ্যাসিড মুখের ঘা বৃদ্ধিতে সাহায্য করে।

অ্যান্টাসিড ট্যাবলেট মুখের ঘায়ে লাগিয়ে রেখে দিলে ব্যথা কমে যাবে ও নিরাময় হবে।

প্রতিদিন টক দই খান।

লবঙ্গ, তেল, মধু, নারিকেল তেল, ধনিয়া পাতা, গোল মরিচের পেস্ট, টি ব্যাগ ইত্যাদি ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানগুলোও মুখের আলসারের উপশমে কাজ করে।