চুরির অপবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদে হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে। হেবজু মিয়া ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রামের শাহআলমের ঘর থেকে মঙ্গলবার একটি মোবাইল ফোন চুরি হয়। চুরির ঘটনায় প্রতিবেশী হেবজু মিয়ার স্ত্রীকে সন্দেহ করে তারা। এ ব্যাপারে রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহ আলম ও তার স্ত্রী রেখা বেগম বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে হেবজু মিয়ার মৃত্যু হয়।