ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গতকাল বুধবার তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সদ্য পদত্যাগ করা অধ্যাপক ড. মাকসুদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সাইফুদ্দীন আহমদ দেশ রূপান্তরকে  বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা। আমার প্রধান কাজ হবে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিরাপত্তা প্রদান করা।