মাছ ধরতে গিয়ে বজ্রপা‌তে মৃত্যু 

 চট্টগ্রা‌মের বাঁশখালীর শীলকূপে মাছ ধরতে গিয়ে জাফর আহমদ (৫০) না‌মে এক জেলের মৃত্যু হয়ে‌ছে।  বুধবার (২৯ আগস্ট) রাতে নদীতে ফলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার শরীরের অংশবিশেষ ঝলসে যায়।

প্রত্যক্ষদর্শী আলম জানান, হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত নদীতে আছড়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই জাফরের নিথর দেহ পড়ে আছে। পাশে টর্চলাইট ও মাছধরার পলোটি ও পড়ে ছিল।