পুরস্কারের টাকা বন্যার্তদের দিলেন সাফজয়ী ফুটবলাররা

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাফজয়ী ফুটবলারদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনএসসিতে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা সাফজয়ী দলের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

অর্থ পুরস্কারের ঘোষণা দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, 'দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। তারপরও প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করছি।'

ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্য শেষ করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক দলের সবার পক্ষ থেকে বলেন, 'পুরস্কারের টাকা আমরা বন্যার্তদের দেওয়ার ঘোষণা করছি।'