ভারতে জন্মহার থেকে বেশি শিক্ষার্থীদের আত্মহত্যার হার!

ভারতে শিক্ষার্থী আত্মহত্যার হার প্রতি বছর আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। গত বুধবার আইসিথ্রি কনফারেন্স অ্যান্ড এক্সপো-২০২৪-এ প্রকশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্যের ওপর ভিত্তিতে আইসিথ্রি ইনস্টিটিউট ‘স্টুডেন্ট সুইসাইডস : অ্যান অ্যাপিডেমিক সুইপিং ইন্ডিয়া’ নামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে সামগ্রিক আত্মহত্যার ঘটনা বার্ষিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে শিক্ষার্থী আত্মহত্যার হার বেড়েছে ৪ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মোট আত্মহত্যাকারী শিক্ষাথীর ৫৩ শতাংশ ছিল ছাত্র। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ছাত্র আত্মহত্যার হার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে ছাত্রী আত্মহত্যার হার বেড়েছে ৭ শতাংশ। শিক্ষার্থীদের আত্মহত্যার এসব ঘটনা একই সঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার আর সামগ্রিক আত্মহত্যার প্রবণতা উভয়কে ছাড়িয়ে যাচ্ছে।