আখাউড়ায় বন্যার্তদের স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ফ্যামিলি মেডিসিন সোসাইটি আয়োজনে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্নেল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যা কবলিত এলাকায় শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি লে. কর্নেল (অব:) ডাঃ মোহাম্মদ কবির আহম্মদের নেতৃত্বে স্কাউটার নাজমুল হাসান ভূঁইয়া এএলটির তত্ত্বাবধানে একদল ডাক্তার ও বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল টিম সদস্যদের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আগামীকাল ৩১ আগস্ট উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুরে দ্বিতীয় দিনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।