লক্ষ্মীপুরে মাদকসেবীদের হামলায় ১০ ত্রাণ বিতরণকর্মী আহত

লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করতে গিয়ে মাদকসেবীদের হামলায় দশজন বিতরণকর্মী আহত হয়েছেনে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডে উত্তর মজুপুর ত্রাণ বিতরণকালে একই এলাকার জুয়েল, মাসুদ, ফাহাদ, বিল্লাসহ কয়েকজন মাদকসেবী ও ত্রাণ দিতে আসা স্থানীয় লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় ত্রাণ বিতরণকর্মীদের ওপর হামলা করে মাদকসেবীরা।

এ সময় উত্তর মজুপুর গ্রামে মো. আরিফ (২৫), জাকির হোসেন (২৯), মো. সাগর (২৫), হাসান মাহমুদ (২৫), মো. আনোয়ার (৩১), মো. রিয়াজ (২৫) মো. হারুন (২৫), মো. সজীব (২৪), মো. মুরাদ (৩০), মো. ফরহাদ (২০),  আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

মো. আনোয়ার জানান, এই ঘটনায় তারা হামলাকারীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহ সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ পৌর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, সাধারণ সম্পাদক: জহিরুল ইসলাম আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে দেখতে যান এবং ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কমলাশীষ রায় জানান, শুক্রবার (৩০ আগস্ট) বিকালে মারধরে আহত হয়ে হাসপাতালে ১০ জন ভর্তি হয়।’