জিএম কাদেরের বিশেষ সাক্ষাৎকার

এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না

সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা জানতে ধারাবাহিক আয়োজনে আজ জাপা চেয়ারম্যান জিএম কাদের। সাক্ষাৎকার নিয়েছেন আব্দুল্লাহ আল তোফায়েল।

দেশ রূপান্তর : শেখ হাসিনা স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছেড়ে পালালেন। ফলে এখন মানুষ আর জাপা প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলবে না। এটা কি জাপাকে স্বস্তি দেয়?

জিএম কাদের : এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না। এর বড় প্রমাণ ক্ষমতা থেকে নামার পরও তাকে কখনো নির্বাচনে হারতে হয়নি। ক্ষমতা থেকে নামার পর যে নির্বাচন হয়, সেখানে তিনি পাঁচটি আসনে লড়াই করে বাজিমাত করেন, যা প্রমাণ দেয় মানুষ এরশাদ সাহেবকে ভালোবাসত। এরশাদ সাহেব যত দিন বেঁচে ছিলেন, জনগণ তাকে ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে। তার মৃত্যুর পর জানাজায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে, যা শুধু সত্যিকারের রাজনীতিকের বেলায় ঘটে। মৃত্যুর পরও তার প্রতি মানুষের আবেগ শেষ হয়ে যায়নি। এখন তো মানুষ প্রকাশ্যেই বলে, এরশাদ জমানায় ভালো ছিলাম। দেখুন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন আর এরশাদ সাহেব দেশে থেকে লড়াই করেছেন। এটা শুধু নৈতিক ভিত্তি থাকলেই সম্ভব। তবে এটা সত্য, তিনি দেশ ছেড়ে আমাদের স্বৈরাচারের তকমা থেকে মুক্তি দিয়েছেন।

বিস্তারিত সাক্ষাৎকার পড়ুন এখানে