মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল (সুমন) ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ব্যাংকের পরিচালনা পষর্দের ৪৪৮তম সভায় সব সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মরহুম মোহাম্মদ সেলিমের পুত্র মোহাম্মদ আব্দুল আউয়াল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আব্দুল আউয়াল সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছেন। তিনি দাতব্য সংগঠন ‘আব্দুর রাজ্জাক অ্যান্ড মোহাম্মদ সেলিম ফাউন্ডেশনের’ সদস্য সচিব। বিজ্ঞপ্তি