পরিবহন খাতে সব ধরনের চাঁদা আদায় সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. সাইফুল আলম। তিনি বলেছেন, ‘এই পদক্ষেপটি পরিবহন খাতের অব্যবস্থাপনা দূরীকরণ এবং সড়ক পরিবহন খাতে সচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। সব মালিক ও চালককে এখন থেকে চাঁদা দেওয়া থেকে বিরত থাকতে হবে।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ যাত্রী বান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা’ শীর্ষক এক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।’
সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাজল বলেন, পরিবহন সেক্টরে অনেক সমস্যা আছে। তবে সমস্যাটা বেশিরভাগই কাঠামোগত। ৮০ ভাগ সমস্যা বিগত সরকার ও প্রশাসনের জন্য হয়েছে । এখানে বাস মালিকদের সমস্যা মাত্র ২০ ভাগ। এই সমস্যা সমাধান করতে হবে এবং এই সমস্যার পরিবর্তন করতে হবে।