সিপিবির সাধারণ সম্পাদকের সাক্ষাৎকার

বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির পরিবর্তন মেনে নেব না

সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা জানতে ধারবাহিক আয়োজনে আজ সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সাক্ষাৎকার নিয়েছেন রিয়াজ হোসেন

দেশ রূপান্তর: সংবিধান সংস্কার ও পুনর্লিখনের কথা উঠেছে। এ বিষয়ে আপনাদের অবস্থান কী? বাহাত্তরের সংবিধান নিয়ে আপনাদের যে অবস্থান, তার পরিপ্রেক্ষিতে কী ধরনের পরিবর্তন আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে?

রুহিন হোসেন প্রিন্স: আমরা কোনোভাবেই বাহাত্তরের সংবিধানের চার মূলনীতির পরিবর্তন মেনে নেব না। যদিও আমাদের দল ও বামপন্থিরা অনেক দিন ধরে বলে এসেছি, সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে। বিভিন্ন সময় সংবিধান সংশোধনের নামে অগণতান্ত্রিক ধারা, কালাকানুন চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় সংবিধানের সংশোধনীতে স্বৈরাচারী উপাদান সংযোজিত হয়েছে। এজন্য আমরা বলেছি, বাহাত্তরের সংবিধানের মূলনীতি অব্যাহত রেখে অসম্পূর্ণতা দূর করতে হবে। অগণতান্ত্রিক কালাকানুন বাতিল করতে হবে। তা করতে হবে সংবিধানের মূল ভিত্তি ঠিক রেখেই। কিন্তু যদি মনে করেন, এই সংবিধান বাতিল করে নতুন করে পুনর্লিখন করতে হবে, আমরা তার সঙ্গে একমত নই।

 

  • কেউ কেউ বাংলাদেশের সংবিধান বাতিল ও জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলেছেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন?
  • দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কী? পুলিশ ও প্রশাসনের তৎপরতার বিষয়ে কী বক্তব্য আপনাদের?
  • ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এ সরকার নিয়ে আপনার দলের মূল্যায়ন কী?
  • বর্তমান অবস্থা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা কী ধরনের রূপরেখা প্রত্যাশা করেন। কত সময়ের মধ্যে হলে আপনাদের কাছে যৌক্তিক মনে হবে?

 

বিস্তারিত সাক্ষাৎকারটি পড়ুন এখানে