গ্রামীণফোন গ্রাহকদের জন্য সহজলভ্য হচ্ছে বিকাশ ‘পে-লেটার’

গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ‘পে-লেটার’র মাধ্যমে যৌথ সেবায় যুক্ত হলো বিকাশ, গ্রামীণফোন এবং সিটি ব্যাংক। এর মাধ্যমে যোগ্য বিকাশ গ্রাহকরা অ্যাপ থেকে সিটি ব্যাংকের জামানতবিহীন ক্ষুদ্রঋণ সেবা ‘পে-লেটার’ ব্যবহার করে ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স’ এবং এর বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা স্মার্টফোন পার্টনার ব্র্যান্ড সেলস পয়েন্ট থেকে স্মার্টফোন কিনতে পারবেন।

পে-লেটার সেবা ব্যবহার করে গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে পেমেন্ট করতে পারবেন, এ ক্ষেত্রে তাকে ৫০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দেওয়া হবে। গ্রাহক কোনো ইন্টারেস্ট ছাড়াই সাত দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবেন, তা না হলে পে-লেটারটি তিন মাসের ক্ষুদ্রঋণে পরিণত হয়ে যাবে এবং বার্ষিক ৯% হারে ইন্টারেস্ট প্রযোজ্য হবে।

এদিকে, ছয় মাসে পরিশোধ পদ্ধতিতে গ্রাহককে ২০ শতাংশ ডাউনপেমেন্ট শুরুতেই দিতে হবে এবং বাকি ৮০ শতাংশ পে-লেটারের মাধ্যমে সমান কিস্তিতে ভাগ হয়ে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। এ ক্ষেত্রেও বার্ষিক ৯% হারে ইন্টারেস্ট প্রযোজ্য হবে। গ্রাহকরা চাইলে নির্ধারিত তারিখের আগেও টাকা পরিশোধ করে দিতে পারবেন। পে-লেটার সেবায় এককালীন একটি প্রসেসিং ফি যুক্ত হবে। বিজ্ঞপ্তি