আইপিডিসি ‘আনসাং উইমেন’ পুরস্কার পেলেন পাঁচ নারী

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টারের উদ্যোগে সমাজ পরিবর্তনে ভূমিকা পালনকারী দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সংগ্রামী নারীদের সম্মাননায় ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’-এর সপ্তম আসর অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ নারীকে সম্মাননা দেওয়া হয়।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২৩’ অনুষ্ঠিত হয়।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পুরস্কার প্রাপ্তরা হলেন রাজশাহীর মোছা. সুরাইয়া ফারহানা রেশমা, যশোরের নাসিমা আক্তার, কক্সবাজারের টিটু পাল, সাতক্ষীরার আলপনা রানী মিস্ত্রি ও হ্লাক্রয়প্রু খেয়াং।

২০১৭ সাল থেকে প্রতি বছর এমন সংগ্রামী নারীদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখার জন্য ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করে আসছে আইপিডিসি ও ডেইলি স্টার। এ পর্যন্ত ৪২ নারী এই স্বীকৃতি পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ অনেকে।