বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৯২তম জরুরি সভায় উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে মো. আতাউর রহমানকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া মো. মহসিন মিয়া পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান, কামরুল হক মারুফ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং শেখ আশরাফুজ্জামানকে পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নবগঠিত পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ডরুমে গতকাল অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. গোলাম মরতুজা ও কোম্পানি সচিব সৈয়দ মোহাম্মদ ইস্তেনচার বিল্লাহ সাচিবিক দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি