নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র বিমান বন্দরে আটক

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ৬টার দিকে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

সাবেক মেয়র নজরুল ইসলাম খান আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রয়াত আব্বাস আলী খানের ছেলে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ আটকের বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন।

নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলার বিষয় জেনে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।