সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহে নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক সেনা সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুরে উপজেলার সুলতানখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শাহিনা বেগম (৩৮) মলিকাডাঙ্গা এলাকার গেন্ধা শেখের মেয়ে ও ওই এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী।

জানা যায়, শাহিনার স্বামী আব্দুস ছালাম চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত।

মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, ধারণা করা হচ্ছে, শাহিনা বেগমকে ধর্ষণের পর হত্যা করে মালপত্র নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।