সাভারের আশুলিয়ায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাং সদস্যদের মারধরে নিহত হয়েছেন বড় ভাই। গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানান আশুলিয়া থানার এসআই গিয়াস উদ্দিন। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ডে-াবর কাঁঠালবাগান বালুর মাঠ এলাকায় হামলার ওই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গতকাল পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
নিহত সুলাইমান (১৮) নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে
থাকতেন। কাজ করতেন পাশের আব্দুল্লাহ আল রাহাত ফেব্রিক্স কারখানায়।
এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে নিহত সুলাইমানের ছোট ভাই সেলিম কাঁঠালবাগান এলাকার বালুর মাঠে কয়েকজন কিশোরে সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে সেলিমকে মারধর করে আটকে রাখে অন্যরা। বিষয়টি জানতে পেরে সুলাইমান সেখানে যান। বাগ্বিতণ্ডার একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।