হাঙ্গেরির বুদাপেস্ট শহরে দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ জর্ডানের সঙ্গে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল বতসোয়ানার সঙ্গে মুখোমুখি হয়েছিল। ওপেনে জয় পেলেও নারীরা করেছেন ড্র।
ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে জর্ডানকে। নারী বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ড্র করেছে বতসোয়ানার সঙ্গে।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মনন রেজা নীড় জয় পেলেও হেরেছেন তাহসিন তাজওয়ার জিয়া।
এছাড়া নারী বিভাগে জয় পেয়েছেন শুধুই ৮২ বছর বয়সী রানি হামিদ। ওয়াদিফা আহমেদ ও ওয়ালিজা আহমেদ করেছেন ড্র। তবে হার দেখেছেন আগের রাউন্ডে চমক দেখানো নোশিন আনজুম।