পিএসজিতে একসঙ্গে ৫ মৌসুম কাটিয়েছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। শেষ সময়টা দুজনের মোটেই ভালো কাটেনি। ড্রেসিংরুমে হাতাহাতি পর্যন্ত হয়েছে বলেও গণমাধ্যমে একাধিকবার খবর এসেছিল। আর এজন্যই ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে খেলাকে ‘নরক’ বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি স্বদেশী সতীর্থদের জন্য এটা ‘বিপর্যয়কর’ বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
প্যারিস সেইন্ট জার্মেইতে ৬ মৌসুম কাটিয়ে এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদে। এই দলের হয়ে আগে থেকেই খেলছেন চার ব্রাজিলিয়ান। তারা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এডের মিলিতাও ও এনদ্রিক।
নেইমার এবং এমবাপ্পে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজি-তে একসঙ্গে ১৩৬টি ম্যাচে অংশ নিয়েছিলেন। দুজনের যুগলবন্দিতে এসেছিল ৫৪টি গোল। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগের মৌসুমেই নেইমার আল-হিলালে যোগ দিয়েছিলেন। দুজনের বিচ্ছেদের হয়েছে দুই বছর।
আর এমন সময় নেইমার ও এমবাপ্পের পিএসজি থাকাকালিন সম্পর্কের আলোচনা উঠল নতুন করে। নেইমার নাকি ভিনি, রদ্রিগো ও মিলিতাওকে সতর্ক করে তিনি বলেছেন যে ফরাসি তারকার সঙ্গে খেলা ‘কখনো কখনো বিপর্যয়কর’ ছিল।
সাংবাদিক সিরিল হানাউনার মতে, নেইমার মাদ্রিদের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছিলেন এবং এমবাপ্পে সম্পর্কে তাদের সতর্ক করেছিলেন। ইউরোপ ১-এ হানাউনা বলেন, ‘রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান খেলোয়াড়রা নেইমারের বন্ধু। নেইমার এবং এমবাপ্পের মধ্যে সবসময় একটি যুদ্ধ লেগেই ছিল। নেইমার-এমবাপ্পে সম্পর্কে ব্রাজিলিয়ানদের একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এটি ছিল বিপর্যয়কর, এটি ছিল নরক।’
দুজনের সম্পর্ক কিছুদিন ধরেই ঠান্ডা ছিল, যেখানে এমবাপ্পে ২০২২ সালের সেপ্টেম্বরে স্বীকার করেছিলেন যে পিএসজি-তে নেইমারের সাথে তার সম্পর্ক ‘গরম ও ঠান্ডা’ ছিল। তারা এখন আলাদা মহাদেশে থাকা সত্ত্বেও তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি বলে মনে হয়।
নেইমার এখনো তার হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠেননি। যে চোট তিনি আল-হিলালের হয়ে খেলতে গিয়ে পেয়েছিলেন। অন্যদিকে এমবাপ্পে মঙ্গলবার স্টুটগার্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে অংশ নিতে পারেন।
নেইমারের অর্জনে ভাগ বসালেন ব্রাজিলের ‘মেসি’
ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
ইয়ামালের জোড়া গোলে বার্সার পাঁচে পাঁচ
ক্রিকেট দেখার ছলে উপভোগ করা যাবে ভিক্টোরিয়া ফলসের সৌন্দর্যও