বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব এসি আনল ওয়ালটন

বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে এসি ব্র্যান্ড ওয়ালটন। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের নতুন মডেলের এই এসির রেফ্রিজারেন্ট ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। বাংলাদেশে ওয়ালটনই প্রথম সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। ওয়ালটনের ইকোজোন সিরিজের নতুন মডেলের এসিটি বিএসটিআই সনদপ্রাপ্ত। বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রবিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এসএম মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বুয়েটের অধ্যাপক ড. মো. আলী আহমাদ শওকত চৌধুরী, জিআইজেড-এর ইমপ্লিমেন্টশন ম্যানেজার শানীন মুনতাহা, ইউএনডিপির বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদসহ বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ইউএনডিপি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি