গাজীপুরের চুরি মাল চট্টগ্রামে উদ্ধার, আটক ৩

গাজীপুর থেকে চুরি হওয়া ১০ হাজার ৯০ পিস টি-শার্টের একটি চালান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরের আতুরার ডিপো এলাকা থেকে তিনটি কাভার্ডভ্যান বোঝাই এসব গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মোশাররফ (২৪), মো. আজাদ (৩৬) ও মো. গণি (২৯)। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানা পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর ভোরে গাজীপুর জেলার ট্রপিক্যাল নিটেক্স বিডি লিমিটেড' নামের একটি কারখানা থেকে ১০ হাজার ৯০ পিস টি-শার্ট চুরি করে সংঘবদ্ধ একটি চক্র। চোরাই পণ্যগুলো অক্সিজেন থেকে আতুরার ডিপো নিয়ে যাওয়ার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তিনটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১১ হাজার  টি- শার্ট উদ্ধার করে পুলিশ।